ছবি-সংগৃহীত
সারাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা, নিহত ২

সান নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন: চাইনিজদের করোনা টেস্ট বাধ্যতামূলক

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. অনিক (১৭) ও শাওন মিয়া (১৭)।

পরে পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত অনিকের ভাই ইয়াসিন মিয়া গণমাধ্যমকে বলেন, রাতে অনিক বলল ভাইয়া দাওয়াত আছে ঘুরে আসি। আমি মনে করেছিলাম কোথাও কোনো গায়ে হলুদ আছে কিনা বাসা থেকে ক্যামেরা নিয়ে বের হয়েছিল। কিন্তু আমরা এটা চিন্তা করিনি যে মোটরসাইকেল নিয়ে তারা মাওয়া ঘুরতে গিয়েছিল। যাওয়ার পথে তারা ভালোই গিয়েছিল কিন্তু আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অনিক ও তার বন্ধু শাওন গুরুতর আহত হয়। পরে রাতে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই মারা গেছে।

আরও পড়ুন: মা হারালেন নরেন্দ্র মোদি

তিনি আরও বলেন, তারা দুজনেই সাইনবোর্ডের কাজ করতো। আমাদের বাসা মুগদা থানার মানিকনগর এলাকায়। আমার বাবার নাম ইদ্রিস আলী এবং শাওনের বাবার নাম চান্দু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, গভীর রাতের ঢাকা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা