সারাদেশ

প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ঠাঁকুরকান্দি গ্রামে দানেশ সরদার (৩৫) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলে থাকছে না হাফ ভাড়া

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দি এলাকায় দানেশকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

দানেশ সরদার ওই এলাকার সোনা মিয়া সরদারের ছেলে। তিনি ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। তিন মাস আগে দেশে আসেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬

পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাঁকুরকান্দি এলাকার জয়নাল মোড়লের সাথে সোনা মিয়া সরদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ঠাকুরকান্দি এলাকার লোকমান আকনের বাড়ির সামনের সড়কে প্রবাসী দানেশকে একা পেয়ে জয়নাল মোড়ল, শাহীন মোড়ল ও জনি মোড়লরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে ঢাকা নেওয়ার পথে মাওয়া এলাকায় তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঠাকুরকান্দি এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত অব্যাহত আছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা করতে পারে।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা

ওসি আরো বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আমরা মামলা রুজু করবো। এ ঘটনায় কেউ আটক হয়নি, আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা