সারাদেশ

 লাইসেন্স না থাকায় ইটভাটাকে দুই লাখ জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে একটি ইটের ভাটার লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং মাটি কাটার অনুমোদন না থাকায় ইটের ভাটার ক্লেন ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেলে থাকছে না হাফ ভাড়া

এ সময় নিয়ম মেনে ভাটা চালানোর জন্য ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ। এর আগেও গত ১৮ ডিসেম্বর উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত ওই মালিকের একই নামের অপর ইটভাটা রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ইটভাটার চিমনি, ক্লেন ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে অবস্থিত রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটাটির লাইসেন্স ও মাটি কাটার অনুমোদন না থাকায় এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভাটাটির ক্লেনও ভেঙে ফেলা হয়েছে। এ সময় নিয়ম মেনে ইটের ভাটা চালানোর জন্য ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, লাইসেন্স ও মাটি কাটার অনুমোদন না থাকা এবং পরিবেশের ক্ষতি করে ভাটাটিতে জ্বালানি হিসেবে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভাটাটির আংশিক ক্লেন ভেঙ্গে ফেলা হয়েছে।

আরও পড়ুন : ৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা

এর আগে ১৮ ডিসেম্বর উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত ওই মালিকের অপর ইট ভাটা রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ইটভাটার চিমনি, ক্লেন ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা