সারাদেশ

উদ্ধার হয়নি ডুবে যাওয়া সেই জাহাজটি

সান নিউজ ডেস্ক: ভোলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অকটেন ও ডিজেল নিয়ে ডুবে যাওয়া ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি এখনো উদ্ধার হয়নি।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া ভাঙছে পশ্চিমারা

তেলবোঝাই জাহাজটি মালিকপক্ষ থেকে নিজ উদ্যোগে উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

৯০০ টন পেট্রোল ও অকটেন নিয়ে ডুবে যাওয়া জাহাজটির ওজন বেশি হওয়ায় উদ্ধারকারী জাহাজ ‘সাগর বধূ-৩’ ডুবে যাওয়া জাহাজটিকে টেনে তুলতে পারছে না। জাহাজটি উদ্ধারে ‘সাগর বধূ-৪’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সাগর নন্দিনী জাহাজের প্রতিনিধি মো. মেহেদী হাসান জানান, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের জন্য সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে সাগর বধূ-৩ নামক জাহাজটি ঘটনাস্থলে আসে। কিন্তু সেটির ওজন কম হওয়ায় জাহাজটিকে টেনে তুলতে পারছে না। তাই কোম্পানি আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠাচ্ছে। আরেকটি জাহাজ পৌঁছাতে সময় লাগবে। দুইটি জাহাজ মিলে ওই ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের চেষ্টা করা হবে। মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হওয়ায় কথা রয়েছে।

আরও পড়ুন: নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকুমার

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, জাহাজটির নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। এ ছাড়াও নদীতে ভেসে যাওয়া তেল যাতে কোনও দূষণ না ছড়ায় এর জন্য কোস্টগার্ডের অত্যাধুনিক একটা নৌকা লেমর মেশিন দিয়ে পানি থেকে তেল পৃথক করার কাজ করছে। জাহাজের ভেতরের ট্যাংকে যে তেল রয়েছে তা পদ্মা অয়েল কোম্পানি সরিয়ে নেবে।

প্রসঙ্গত, রোববার (২৫ ডিসেম্বর) ভোরে ভোলার মেঘনা নদীতে ৯০০ টন পেট্রোল-অকটেনসহ সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা