সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

সান নিউজ ডেস্ক: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে দুজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে। এর আ‌গে বুধবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে নিহত হন।

আরও পড়ুন: সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণে কাজ করি

নিহতরা হ‌লেন- পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, গভীর রা‌তে সাগর ও সজীব প্রাই‌ভেটকার যো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টায় রেললাই‌নের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা