সারাদেশ

বোয়ালমারীতে জেলা পরিষদের মার্কেটে অগ্নিকাণ্ড

কামরুল সিকদার (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ডাক বাংলো রোডে অবস্থিত জেলা পরিষদ মার্কেটে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের ব্যবসায়িক অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অফিসটি বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জেলা পরিষদের ডাক বাংলোয় বিকালে এক সংবাদ সম্মেলন করেন। ভবনের ছাদ থেকে পানি এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

সংবাদ সম্মেলনে প্রান্ত সিদ্দিক বলেন, আমি জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক অফিস হিসেবে ব্যবহার করি। ভবনের ওই কক্ষের ছাদ দিয়ে পানি পড়ত। এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে পানি ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে ৫লাখ টাকা খরচ করে আমি কক্ষের ডেকোরেশন করেছি। এছাড়া ঘরে এসি, আইপিএস ছিল। আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ, চেক বইসহ যাবতীয় ডকুমেন্ট অফিসে ছিল। সবই আগুন এবং ফায়ার ব্রিগেডের পানিতে নষ্ট হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাফাত ইসলাম বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগের দরুন এসির কমপ্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পানি দেয়ার কারণে ডেকোরেশন কিছুটা নষ্ট হয়েছে। এছাড়া ৪/৫টি চেয়ার, এসি, আইপিএস নষ্ট হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা