সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামিন খান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের ছেলে এবং গৌরিপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি রামিন ভালুকা থেকে ভ্যান ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামিন তার বাবার এক মাত্র ছেলে হওয়ার কারণে পড়াশোনার পাশাপাশি চাকরি করে অন্য দুই বোনের পড়ালেখার খরচসহ পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।

ভালুকা হাই ওয়ে থানা পুলিশ ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে খোজঁখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা