সারাদেশ

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল কাদির প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা