সারাদেশ

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর পর্যন্ত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল পৌনে ৮টায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, ইউএনও মোশারেফ হোসাইন, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, সাব রেজিস্ট্রার মো. শাহজাহান মোল্যা, ওসি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয়। সকাল ১১টায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকাল ৩টায় জর্জ একাডেমির খেলার মাঠে বীরমুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশ এবং উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা