প্রতীকী ছবি
সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে এবং সেলিনা বেগম (২৮) একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে।

আরও পড়ুন: জনসভায় নেতাকর্মীদের ঢল

স্থানীয়রা বলেন, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি রংপুরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা