সারাদেশ

ভোলায় দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

আদিল হোসেন তপু, ভোলা : ভোলায় ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত

সোমবার(৫ ডিসেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাবে চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিডিইআরএম ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, বিডিইআরএম সদর উপজেলা শাখার সভাপতি রনজিত বেপারী, সাধারণ সম্পাদক দিলীপ মাল প্রমুখ।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

মানববন্ধনে বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরে বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র ব্যবস্থা করতে হবে। বরাদ্দ বাড়াতে হবে। সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তির কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি তুলে স্মারকলিপি প্রধান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা