সারাদেশ

কেশবপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আব্দুর রাজ্জাক, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে হাইব্রীড বোরো ও উফশী বোরো ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৭৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার-এর সভাপতিত্বে রবিবার সকালে উপজেলা পরিষদের চত্বরে প্রধান অতিথি হিসাবে ৩২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৩৫০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার শেখ আলতাফ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার অনাথ বন্ধু দাস, শেখ আবুল কাসেম, রুস্তম আলী, গিয়াসউদ্দিন আহমেদ, নূর ইসলাম, অচ্যুত গাইন, আলিমুর রহমান, বিকাশ কুমার মন্ডল, হাবিবুর রহমান, জি এম জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান, সাজু আহমেদ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা