সারাদেশ

স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

নিহত আরফিনা আক্তার নদী (১৫) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।

রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।

আরও পড়ুন: মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে কীটনাশক জাতীয় বিষ পান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতের পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা