উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ভালুকায় আলোচনার শীর্ষে জামাল উদ্দিন আহমেদ। (ছবি সংগৃহিত)
সারাদেশ
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী

ভালুকায় আলোচনার শীর্ষে জামাল উদ্দিন আহমেদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : নেতাকর্মীদের মধ্যে ঘুরে-ফিরে আলোচনা একটাই, এবারের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কারা আসছেন নেতৃত্বে।

আরও পড়ুন : তরুণীর রহস্যজনক মৃত্যু

বিশেষ করে শীর্ষ দুই পদকে নিয়েই সবার আগ্রহ। ইউনিয়ন থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন ও পুরাতন নেতাদের আমলনামা নিয়ে।

ভালুকা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন জামাল উদ্দিন আহমেদ। কর্মী বান্ধব নেতা হিসেবে তৃণমূলের নেতাকর্মী থেকে কেন্দ্র পর্যন্ত অতি পরিচিত জামাল উদ্দিন আহমেদ।

আরও পড়ুন : ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

উপজেলার সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন জামাল উদ্দিন আহমেদের অনুসারি ও বিভিন্ন পর্যায়ের ভক্ত নেতাকর্মীরা। বিভিন্ন গলি ছেয়ে ফেলেছেন ব্যানার-ফেস্টুন দিয়ে।

জানা যায়, সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম বিএনপি-জামাত জোট সরকারের জুলুম অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন অসীম সাহসের সাথে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ের মাঠে থেকেছেন প্রতিনিয়ত।

আরও পড়ুন : হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন

জামাল উদ্দিন আহমেদ বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আমার হাতেখড়ি, এরপর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকার।

ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক হতে পারলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বস্ততায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে কাজ করে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে ভালুকা উপজেলার আওয়ামী লীগকে সুসংগঠিত করে যাবো।

আরও পড়ুন : গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বিভিন্ন সময় রাজনীতিতে নানা ধরনের হামলার শিকার ছাড়াও বিএনপি জামায়াত জোট সরকার কর্তৃক রাজনৈতিক নানা ধরনের হয়রানির শিকার হয়েছি। আমিও যতদিন বেচে আছি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে দলের সকল নির্দেশনা মেনে দেশ ও সংগঠনের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।

আসন্ন ভালুকা উপজেলার আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা