সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামের সামজাহা আলীর ছেলে। রাকিব (১৮) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত ইয়াকুব আলী ভাতিজা রাকিবকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলেন। মোসলেমাবাদ জামে মসজিদে সংলগ্ন এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হান ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা