ছবি: সংগৃহীত
সারাদেশ

পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় গহীন পাহাড় থেকে মংচু অন চাকমা (৬০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মংচু রইক্ষ্যং হুরিখোলা গ্রামের মৃত জিন মই অন চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মংচু অন পাহাড়ে রাখালের কাজ করতেন। সে সুবাদে প্রতিদিনের মতো ভোরে বেশ কয়েকটি গরু চড়াতে পাহাড়ে চলে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানা যায় পাহাড়ের খাদে তার রক্তাক্ত দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশের একটি টিম গহীন পাহাড় থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম বলেন, ‘মংচু অন একজন বয়স্ক। তিনি কাঞ্জরপাড়ার এক ব্যক্তির গরু চড়াতেন। হাত পা ভাঙা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

হোয়াইক্যং পুলিশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) জায়েদ হাসান বলেন, গভীর পাহাড়ে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। একইসঙ্গে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা