সারাদেশ

ভোলায় আদর্শ প্রানিসেবার সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ভোলায় খামারিদের পশুর মান বৃদ্ধি করার লক্ষ্যে আদর্শ প্রানিসেবার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গেছে

ভোলা জেলা চেম্বার অব কর্মাস এর আয়োজনে সভায় চেম্বার অব কমার্স এর সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ার সেন্টাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস অ্যান্ড ডল, হেড অফ কোর্স, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ভোলা অর্ধ-শতাধিক চরাঞ্চল থাকায় এখানে মহিষ ও গরু পালনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে খামারিদের বাজার তৈরি করা থেকে শুরু করে পশুর পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রয়োজন। তাই আদর্শ প্রাণিসেবা প্রতিষ্ঠান এই দ্বীপ অঞ্চলের খামারিদের কাজে সহযোগিতা করবে বলে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ৫০

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলার তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব সহ আরো অনেকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা