প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

এসআই জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন তিনি।

তিনি আরও বলেন, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেন এবং কোন সময় এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

তিনি বলেন, নিহত নারী ও যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা