প্রতীকী ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলবে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে যান চলবে জানুয়ারিতে

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)।

আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে মানুষের মনও বদলে যায়

প্রত্যক্ষদর্শীরা বলেন, হোসেন ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে একটি কুকুর সামনে পড়ে। তারা কুকুরটি বাঁচানোর চেষ্টা করেন। এ সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক জানান, তারা দুজন একই গ্রামের। এটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা