উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
সারাদেশ

উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক ভিক্ষুকের মৃত দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত সন্তোষ দাস (৪৮) হাতিয়া ইউনিয়নের মৃত গঙ্গা দাসের পুত্র।

আরও পড়ুন : পত্রিকা বিক্রেতা ভুট্টো এখন পিঠা বিক্রেতা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষ দীর্ঘ দিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই দিন থেকেই তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৬টার সময় হাতিয়া ইউনিয়নের নয়াডারা মৌজার কামারটারী গ্রামের আবুল মন্ডলের বাড়ির পূর্ব পাশে ব্রহ্মপুত্র নদের কিনারায় পানিতে সন্তোষ দাসের মৃত লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এতে স্থানীয়দের মধ্যে হৈচৈ পড়ে যায়।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

এমন সময় তার পরিবারের লোকজন খবর পেয়ে মৃত ব্যক্তির লাশ সনাক্ত করেন। পরে ব্রহ্মপুত্র নদের পানি থেকে সন্তোষের মৃত লাশ নদের তীরে নিয়ে আসা হয় এবং সৎকারের জন্য বাড়িতে আনা হয়।

আরও পড়ুন : শিক্ষিকার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেষ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন ব্যক্তির অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা