সারাদেশ

উন্নয়নের অগ্রযাত্রায় নৌকায় ভোট দিন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, বঙ্গবন্ধু তনয়া কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার জনবান্ধব সরকার।

আরও পড়ুন: ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

মঙ্গলবার (২২ নভেম্বর) দিন ব্যাপি উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের মধ্যে নুরপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন ছাড়াও কালিবাড়ী হতে সিনেমাহল পর্যন্ত জিসি সড়ক ও ইউপি অফিস রোড ১০ হাজার ৭ শত মিটার, হোসেনপুর ইউপি অফিস হতে গণেশপুর বাজার ১৩ শত মিটার, ঢোলভাঙ্গা ভায়া আমলাগাছী জিসি সড়ক ৪ হাজার ১শত ১৭ মিটার, রংপুর বগুড়া মহাসড়কে আয়নাল হকের বাড়ী পর্যন্ত ৯ শত ২০ মিটার,পবনাপুর ইউপি'র হয়ে হরিনাথপুর বাজার, হালিম নগর হাট পর্যন্ত ৯ হাজার ৪ শত ৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন কাজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের এ মহাযজ্ঞ বাস্তবায়নে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনের জন্য সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা