সারাদেশ

১ হাজার ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : দুনিয়া এখন মজে আছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। আয়োজক দেশ কাতার থেকে এ আমেজ চলছে বাংলাদেশের গ্রামগঞ্জেও। প্রিয় দলের পতাকা নিয়ে, জার্সি গায়ে করা হচ্ছে শোভাযাত্রা। বিশ্বকাপ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও সেলেসাওদের হেক্সা মিশনকে সামনে রেখে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

ঈশ্বরগঞ্জ স্মার্ট বাইকারের প্রতিষ্ঠাতা ও ব্রাজিল সাপোর্টার নাজমুস সাকিবের উদ্যোগে প্রায় ১ হাজার ফুট লম্বা ব্রাজিলের পতাকা নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি উপজেলার পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে আনন্দ সভায় একত্র হয় ব্রাজিল ভক্তরা। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্রাজিল সমর্থক মাহবুবুর রহমান মাহবুব, ব্রাজিল সমর্থক আনোয়ার হোসেন মুন্না, সামি, সাখাওয়াত,আরিফুল হক আরিফ,জনি,অপুনসহ ঈশ্বরগঞ্জ উপজেলার অগ্রগতি ব্রাজিল সমর্থক।

ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের খেলা। ঈশ্বরগঞ্জে ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা। দলগুলোর সমর্থকদের ভিতর কে কতো বড় পতাকা, ব্যানার, র‌্যালি করবে তা নিয়ে ব্যস্ত। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম খেলা ২৫ নভেম্বর রাত ১ টায়। আর এই র‌্যালির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গত এক সপ্তাহ ধরেই হইচই ফেলে দিয়েছে।

আরও পড়ুন: পদ্মা-মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

এদিকে সচেতন মহলের লোকজন জানান, বিশ্বকাপ চার বছর পরপর আমাদের মাঝে আসে। আমরা সবাই মিলে উপভোগ করব এটাই হওয়া উচিত। খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়,যেটার ফলাফল অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে। তাই তারা চান এবারের বিশ্বকাপ সবার জন্য হয়ে উঠুক আনন্দ-উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু।

অপরদিকে শোভাযাত্রায় অংশ নেয়া ব্রাজিল সমর্থকেরা বলেন,এবার ব্রাজিল হেক্সা মিশনে সফল হবেই। শোভাযাত্রায় অংশ নেয়া ব্রাজিল সমর্থক ক‌বির বলেন, ‘আর্জেন্টিনা এবার ভালো দল। মে‌সিরও শেষ বিশ্বকাপ। তবে ব্রাজিলের নান্দনিক ফুটবলের সামনে আর্জেন্টিনা টিকবে না।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ঈশ্বরগঞ্জ স্মার্ট বাইকারের প্রতিষ্ঠিতা ও ব্রাজিলের শোভাযাত্রার উদ্যোক্তা নাজমুস সাকিব বলেন, “ ছোট বেলা থেকেই আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের নান্দনিক ফুটবল যাদু দেখেই আমি এদলকে সমর্থন করি। বিশ্বকাপে ব্রাজিলের এই দলটি টিম ভিত্তিক নিজেদের সর্বোচ্চ টা দিতে পারলে এবং বস নেইমারের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করতে পারলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ (হেক্সা) জিতবে নিশ্চিত।আর এই র‌্যালির আয়োজন ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসার প্রকাশ মাত্র। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী ব্রাজিল বিশ্বকাপ নেবে।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা