জঙ্গি ছিনতাই : ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাড়তি সতর্কতা
সারাদেশ
জঙ্গি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাড়তি সতর্কতা

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকার আদালত চত্বর থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে গেছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকাজুড়ে বাড়তি সতর্কতায় রয়েছে পুলিশ ও বিজিবি।

আরও পড়ুন : বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

রোববার (২১ নভেম্বর) বিকেল থেকেই বাড়তি সতর্কতায় অবস্থান নিয়েছে সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে আখাউড়া স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন কক্ষে পালাতক জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলের ছবি টানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ৩

এছাড়াও বিজিবির পক্ষ থেকে প্রতিটি বিওপিকে (সীমান্ত পোষ্ট) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল আলম জানান, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্ল্যাক লিস্টেড করে তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে টানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পুলিশ কনস্টেবলের ১৭ বছরের কারাদন্ড

আমরা সতর্ক অবস্থায় রয়েছি। বিধি মোতাবেক সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, এ বিষয়ে নির্দেশনা আসার পর প্রতিটি বিওপিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা