সারাদেশ

সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ৩

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার বিকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর দাবড়ার মৃত আমিনুল হকের স্ত্রী মোছাঃ গুলশানারা বেগম (৫৩), বিরামপুর উপজেলার প্রস্তপুরের তৈয়ব আলীর ছেলে আ. খালেক (৩৮) ও হাকিমপুর উপজেলার ডাংগাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৪৯)।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দশনায় গত রোববার বিকালে স্থানীয় বাস টার্মিন্দল সংলগ্ন ক্যান্টনমেন্ট রোডে সিটি নার্সিং ইন্সটিটিউটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের ওই দলটি।

এ সময় গুলশানারার শরীর তল্লাশি করে ৪০০ পিস ও খালেকের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়। তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার রাতে তাদের সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা