সারাদেশ

নিখোঁজ শিশুর মরদেহ ভাসছিল পুকুরে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিখোঁজের ২৩ ঘন্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রমজান আলী বাদশা (৩) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শূণ্যেরচর এলাকার মো. জামশেদের ছেলে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার শূণ্যেরচর এলাকার জামসেদের বাড়ির পুকুরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশা বুধবার (১৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে ঘর থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনেরা গত ২০ ঘন্টা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নাতি নিখোঁজ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহতের দাদা হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। হাতিয়া থানার সাধারণ ডায়েরি নং-৭২৪। পরে দুপুর ২টার দিকে জামসেদের বাড়ির পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে এই শিশুর মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা