সারাদেশ

সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সমগ্র বিশ্বই একসময় পীড়াগ্রস্ত ছিলো। ফলে পরিস্থিতি সামাল ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দেওয়া হয় বিরতি। যাতে প্রচন্ডরকমের ক্ষতি হয় শিক্ষার্থীদের। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ এক সময় বিকল্প হিসেবে সকল শিক্ষার্থীদের গণপাশ প্রদান করে আবারও নিয়মিত করে শিক্ষা কার্যক্রম।

আরও পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় পরিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের সুযোগ কম পেলেও করোনার দীর্ঘবিরতির পর শিক্ষা কার্যক্রম সচল ও শিক্ষার্থীদের মানোন্নয়নে (কিছু বিলম্ব হলেও ) বর্তমানে চলছে এইচএসসি ও সমমানের পরিক্ষা। যা গত ৬ নভেম্বর শুরু হয়েছে। এবং চলবে ১৩ ডিসেম্বর ২০২২ইং পর্যন্ত। তবে ব্যবহারিক পরিক্ষা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

পরিক্ষাকালীন এমনই সময়ে ১৮ নভেম্বর শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে বাংলাদেশের দুজন প্রভাবশালী সংগীত শিল্পির অংশগ্রহনের কথা রয়েছে। আর এই আয়োজনে মারাত্মক বিরূপ প্রভাব পরতে পারে শিক্ষার্থীদের জীবনে। এমন আশঙ্কা সচেতন অভিভাবকদের।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

এ বিষয়ে মাওনা ইউনিয়নের রাজ্জাক মিয়া ( অভিভাবক ) বলেন, “বর্তমানে উচ্চ মাধ্যমিক পরিক্ষা চলাকালীন আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলাদেশের দুজন প্রভাবশালী সংগীত শিল্পির অংশগ্রহনের কথা রয়েছে। এই আয়োজনে প্রভাব ফেলতে পারে শিক্ষার্থীদের জীবনে। তাই প্রোগ্রামটি পরীক্ষা পরিবর্তী সময়ে আয়োজনে সংশ্লিষ্টদের সুদৃষ্টি আকর্ষণ করছি”।

এবিষয়ে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম বলেন, “এখন প্রর্যন্ত (১৭ নভেম্বর বুধবার) আমরা কোন আবেদন পাইনি”।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা