সারাদেশ

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষন 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার ধর্ষক মোঃ শামীম কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন । এদিকে ঘটনার পর থেকে ধর্ষক এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শামীমের সাথে উপজেলার রাজৈর ইউনিয়নের ধর্ষিতা প্রায় চারবছর পূর্বে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর সুত্র ধরে ঐ কিশোরী কে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে বখাটে শামীম। এমনকি শামীম বিয়ের কথা বলে কিশোরীকে তার বসতবাড়িতে নিয়েও কয়েকবার ধর্ষণ করেন বলে জানান ভুক্তভোগী । এভাবে চলাকালীন এক পর্যায়ে ধর্ষিতা বিয়ের জন্য চাপ দিলে শামীম বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ধর্ষিতার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনার দিন সোমবার ধর্ষিতা কিশোরী বিয়ের দাবিতে শামীমের বাড়িতে গিয়ে দিনব্যাপী অনশন শুরু করে। খবর পেয়ে সন্ধ্যায় ভালুকা মডেল থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষক শামীম কে আসামি করে একটি মামলা দায়ের করেন।যাহার নং ৩০/৫৫৭। এদিকে মামলা করার পরে খবর পেয়ে ধর্ষক শামীম এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মামলার বাদী ধর্ষিতা কান্না জরিত কন্ঠে অভিযোগ করে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে শামীম। সে এখন আমাকে বিয়ে করতে চায়না বলে ওর নামে আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।

উল্লেখ্য বখাটে শামীম ইতিপূর্বে এরকম আরো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধোকা দিয়েছে। ঘটনার সঠিক ন্যায়বিচার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে হবিড়বাড়ি ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসাইন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের মাধ্যমে ধর্ষিতাকে থানায় পাঠানো হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, মামলা রুজু করা হয়েছে। যত দ্রুত সম্ভব আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা