সারাদেশ

নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া ভূঁইয়ারহাট বাজারে সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৫০), আব্দুল হামিদ (৭২), বেলাল হোসেন (৪২), মো: ইসমাইল (৪৭), আব্দুল শহিদ(৫৫), মো.সেলিম (৪৫), মো: শফিক উল্যা (৬১)।

পুলিশ জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নগদ ৫হাজার ৬৯০টাকা ও ২১৯টি তাস সহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াডিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা