সারাদেশ

কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ধান খেতে পোকা দমনের কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

নিহত মো.কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে মৃত সেরাজুল হকের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটেরব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ঘরে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা