সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা শহর যানজটে নাকাল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা শহরের প্রধান দুই সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়ক ও পুরাতন প্রধান সড়কে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ যানজট এখন প্রতিদিনের সঙ্গী শহরবাসীর। দুপুরের দিকে যানবাহন চলাচল কম থাকায় তেমন যানজট দেখা না গেলেও শেষ বিকেলেও আবার যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণকে।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

এতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও পুরাতন প্রধান সড়কের পুরাতন কাচারী এলাকা থেকে থানারপুল চত্বর পর্যন্ত যানজটের কবলে নাকাল হয়ে উঠেছেন শহরবাসী। ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচলের আধিক্যের কারনেই এ যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে মনে সকলেই।

পাশাপাশি সড়কের দু’পাশের ফুটপাত দখল করে অসংখ্য ভ্রাম্যমান দোকানপাট গড়ে উঠার কারনেই যানজট পিছু ছাড়ছে না নগরবাসীকে। শহরের পুরাতন সড়কের পোষ্ট অফিস এলাকায় ফুটপাত গড়ে উঠেছে অর্ধশতাধিক অস্থায়ী দোকানপাট। তাছাড়া শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী ঘেঁষে বেশ কিছু সংখ্যক দোকান গড়ে উঠেছে।

আরও পড়ুন: চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

এদিকে, শহরের ব্যস্ততম পুরাতন কাচারী চত্বর, শহর বাজারের সামনে ও থানারপুল চত্বরে সড়কের উপর গড়ে উঠেছে ইজিবাইক-অটোরিকশার স্ট্যান্ড। এতে করে সকাল ৯ টার দিকে পুরাতন কাচারী থেকে সরকারি হরগঙ্গা কলেজ পর্যন্ত, পুরাতন কাচারী থেকে শহরের প্রধান বাজার, থানারপুল চত্বর থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পর্যন্ত যানজট শুরু হয়ে থাকে।

আর যানজটের কারনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌছতে বিড়ম্বনায় পড়তে হয়। সরকারি-বেসরকারি চাকুরীজীবীদের কর্মস্থলে যেতে পড়তে দুর্ভোগে।

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

পথচারী আলম মিয়া বলেন, জেলা শহরের প্রধান দুই সড়কের একটি হচ্ছে বঙ্গবন্ধু সড়ক, যা জুবলী রোড পরিচিত। অপর সড়কটি হচ্ছে পুরাতন প্রধান সড়ক। শহরের পুরাতন কাচারী থেকে থানারপুল চত্বর পর্যন্ত চলে গেছে এ দু’টি সড়ক। এক কিলোমিটার দুরত্বের ওই দু’টি সড়কে বড় আকারের কোনো যানবাহন চলাচল করে না।

তিনি আরও বলেন, কেবল অটোরিকশা ও ইজিবাইক চলাচল করে থাকে। তবু যানজট আমাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজে শিক্ষার্থীদের যাওয়া-আসা ও চাকুরীজীবীদের কর্মস্থলে যাতায়াতের সময় এ যানজট প্রকট আকারে দেখা যায়।

শহরের মালপাড়া এলাকার কিন্ডার গার্ডেন স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়েই যানজটের কবলে পড়েন মা নাসরিন বেগম। শহরের প্রধানকেন্দ্র থানারপুল চত্বরে যানজটের কবলে অন্তত ২০ মিনিট অটোরিকশাতে বসে থাকতে হয় তাকে।

আরও পড়ুন: আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ৩

নাসরিন বেগম বলেন, সড়কের দু’পাশ হকারদের চলে গেছে। পাশাপাশি অসংখ্য অটোরিকশা ও ইজিবাইক একইসঙ্গে ছুটছে। তাই যানজট লাগছে।

মুন্সীগঞ্জ পৌরসভার বাজার ব্যবস্থাপক হুমায়ুন ফরিদ বলেন, সড়কের পাশে ভাসমান দোকানপাট স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত সচল রাখতে ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকার মালামাল না রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব বলেন, ফুটপাত দখল করে ব্যবসা ও অটোরিকশা-ইজিবাইকের আধিক্যের কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে আমরা নতুন পরিকল্পনা নিচ্ছি। ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা