সাংবাদিক হাসানের উপর সন্ত্রাসী হামলা
সারাদেশ
থানায় মামলা

সাংবাদিক হাসানের উপর সন্ত্রাসী হামলা

সান নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নরুল আমিন হাসানের উপর পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চলানো হয়েছে। এসময় তাকে হত্যা চেষ্টা ও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৭তম বার্ষিকী

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করেছে সাংবাদিক হাসান। তবে সন্ত্রাসী হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, নুরুল আমিনের উপর হামলার ঘটনায় রোববার (১৩ নভেম্বর) রাতে মামলা হয়েছে।

গত শুক্রবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে দুই দফায় এ সন্ত্রাসী হামলা চালানো হয়।

আরও পড়ুন : রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড

পুলিশের সহযোগিতায় হামলার পরপরই হাসানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে, পেশাগত পালনের জন্য ঘটনার দিন খালপাড় যাওয়া মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মিরাজ শিকদার (৪০), রাসেল খান (৩২), তাসলিমা তমা (৩২) ও রবিউল ইসলাম রাজু ওরফে বিডিআরসহ (৫২) অজ্ঞাতনামা আরও তিন থেকে চার জন হাতে লাঠি সোঠা, রড, চাকু ইত্যাদি নিয়ে হাসানকে গতিরোধ করে। ওই সময় তাকে গালিগালাজ করেন তারা।

এময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে রাসেল খান গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। মিরাজ শিকদার লোহার রড দিয়ে ডান হাতের কব্জিতে আঘাত করে। তাসলিমা তমা লাঠি দিয়ে পিঠে আঘাত করে।

আরও পড়ুন : রূপ আর রান দেখিয়ে দুনিয়া চলেনা

মিরাজ তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন সাংবাদিক হাসান। এছাড়াও হাসানের পকেটে থাকা ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সাংবাদিক নুরুল আমিন হাসান জানান, তাকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করেছে তারা। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা