সারাদেশ

ঈশ্বরগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): বর্তমান সরকারের অবকাঠামোগত নানা উন্নয়নমুখী কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবহারে এগিয়ে যাওয়ার চিত্র নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।’

আরও পড়ুন: নতুন সময়সূচিতে চলবে অফিস

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের চত্বরে অনুষ্ঠিত এই মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চত্বর থেকে উপজেলা প্রশাসনের ব্যানারে মেলার একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল প্রমুখ।

আরও পড়ুন: ইস্তাম্বুলে হামলাকারীসহ গ্রেফতার ২২

মেলাতে ৩০ টি স্টলে উপজেলার সব সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। এদিকে সরকারি দপ্তরগুলো প্রযুক্তির মাধ্যমে জনসেবায় কী কী ধরনের উন্নয়ন ও সেবা দিচ্ছে সেই বিষয় সাধারণ মানুষদের কাছে তুলে ধরেন তাদের কার্যক্রমে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলাতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা ভিত্তিক সব সরকারি দপ্তর ও পুলিশ প্রশাসন মেলায় অংশ নেয়।

অপরদিকে স্কুলের শিক্ষার্থীরা মেলাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজ নিজ উপজেলাকে আরও আধুনিকায়ন, স্বল্প তেলে বিদ্যুতায়ন, বর্তমান সরকারের নানামুখি উন্নয়নের চিত্র তুলে ধরেন। মেলার মেয়াদকাল বাড়ালে আরও অনেক সাধারণ মানুষ নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন বিষয়ে জানতে পারবে বলে জানান সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। মেলাতে শিক্ষা, ভূমি, মৎস্য, পৌরসভা, পল্লী বিদ্যুৎ, তথ্য অ্যাপ, প্রাণিসম্পদ, থানা, ফায়ার সার্ভিস,স্বাস্থ্যসহ পৌর এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আরও পড়ুন: শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল

উদ্ভাবনী মেলাতে সহজভাবে বিদ্যুৎ উৎপাদন, আধুনিক প্রযুক্তি নির্ভর শহর নির্মাণ, পৌরসভার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, গ্রাম বাংলার সাধারণ নারী পুরুষদের তথ্যপ্রযুক্তিতে সহায়তা দেওয়া, স্বাস্থ্যসেবাসহ বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা