সারাদেশ

বৃদ্ধ মাকে বের করে দিল সন্তানরা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বাড়ি ও বাজারের দুইটি দোকান দখলে নিয়ে বৃদ্ধ মাকে বের করে দিয়েছেন সন্তানরা। উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

ঘটনার পর বৃদ্ধ মা মোছা: জোবাইদা খাতুন (৭০) দীর্ঘদিন ধরে মেয়েদের বাড়িতে অবস্থান করছেন।

জোবাইদা খাতুন ওই এলাকার মৃত আব্দুল হালিমের স্ত্রী। এ ঘটনায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেনি। ফলে নিরুপায় হয়ে গত রোববার বিকেলে মেয়েদের নিয়ে একটি ছেলের দখলে নেওয়া দোকানে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

স্থানীয় সূত্রে জানা যায়, জোবাইদা বেগমের স্বামী প্রায় ছয় বছর আগে মারা যান। তাঁর পাঁচ মেয়ে ও তিন সন্তান। স্বামীর রেখে যাওয়া পুরাতন বাবুপাড়া ও ইসলামবাগ ফিদালী মিলনায়তন এলাকার দুইটি বাড়ি ও শহরের শেরে বাংলা সড়কের দুইটি দোকান রয়েছে। ছেলে সন্তান ও স্বামীর রেখে যাওয়া এ সামান্য সম্পত্তি আগলে রেখে বাকী দিনটুকু বাচাঁর স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর তিন ছেলে জাবেদ, মুরাদ ও লিটন বাড়িসহ দোকান জোর করে দখল করে নিয়েছেন।

জানতে চাইলে জোবাইদা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, স্বামীর কষ্টে উপার্জিত বাড়ি ও দোকান ছিল। কদিন আগে ছেলেরা দখল করে নিয়েছে। এছাড়া আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। কয়েকদিন আমি এ বাড়ি ও বাড়ি ছিলাম। পরে খবর পেয়ে মেয়ে এসে তার বাড়িতে নিয়ে গেছে।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

তিনি বলেন, এতো কষ্ট করে সন্তানদের বড় করলেও তারা আমাকে কোনোদিনও ভরণপোষণের খরচ দেয় নাই। আমি আমার ছেলেদের বিচার চাই আমার স্বামীর বাড়ি ও দোকান ফিরে পেতে চাই। আমি বাকিটা জীবন স্বামীর দেওয়া ঘরে কাটাব।

এ ব্যাপারে ওই বৃদ্ধার মেঝো ছেলে মো. মুরাদ বলেন, ছোট একটি দোকান ভাগে পেয়েছি আমি। আর পাশের দোকান আমার দুই ভাই ভাগ করে নিয়েছে। তাঁরা ভাড়াটিয়া রেখেছে আর আমি নিজে করি। এ ছাড়া রেলের দোকানে মা বা বোনের ভাগ কিসের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা