সারাদেশ

আগুন লাগিয়ে কোয়ার্টার দখলের চেষ্টা

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে রেলের সরকারি কোয়ার্টার দখলের জন্য আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুমন সিং টুলুর বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টার দিকে শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গেলে প্রতিপক্ষের হামলায় পরিবারের চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন-শামসুল হক (৭০), সাহেদা বেগম (৫০), আহাত তানজিম (১৬) ও নুর নবী (১৫)।

শামসুল হক জানান, প্রতিবেশী রাম ব্রিজ ও তাঁর ছেলে সুমন সিং টুলু রেলের কোয়ার্টারসহ জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। শনিবার সুমনের নেতুত্বে একদল সন্ত্রাসী তাঁর কোয়ার্টার দখলের জন্য আগুন লাগিয়ে দখলের চেষ্টা চালান।

বাধা দিলে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে তারা। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমনের লোকজন হামলা করে পালিয়ে যায়।

অভিযুক্ত সুমন সিং টুলু বলেন, মারধরের ঘটনা সঠিক নয়। পূজো করার সময় দিয়া বাতি থেকে আগুন লেগে আমার ও প্রতিবেশীর একটি বাড়ির কিছু অংশ পুড়ে গেছে মাত্র।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা