সারাদেশ

মডার্ণ স্পোর্টিং ক্লাবের যুগ পূর্তি উদযাপন

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ: জমকালো আয়োজন ও বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের একযুগ পূর্তি ও সাফল্যের ১৩তম বর্ষে পদার্পনে কেককাটা, বৃক্ষরোপন, ৩দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

শুক্রবার রাতে ক্লাবের কার্যালয়ে কেককাটা, বৃক্ষরোপন, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত সদস্য মীর সালমা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাজহারুল ইসলাম জুয়েল।

মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের সভাপতি মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজ রহমান নোমান, সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, মেম্বার এসোসিয়েশন ত্রিশালের সাধারন সম্পাদক মাহবুবুল আলম পল্টন, সমাজ সেবক মোশাররফ হোসেন হেলাল, হুমায়ুন কবির, আবু ইমরান, আবু সালেম, আশরাফুল ইসলাম নাইম, আমিরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১২

মডার্ণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদের ও সহ সভাপতি সোহাগ আহমেদ নয়ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা ও কেককাটা অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে গাছের চারা বিতরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা