সারাদেশ

মদ তৈরির উপকরণ উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টের অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ (জাওয়া) উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

শনিবার (১২ নভেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এতে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার চৌকস টীম।

উপজেলার সহনাটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাংগুরীহাটির মৃত সুকলাল রবিদাসের স্ত্রী স্বরস্বতী রাণীর দখলীয় বাড়ীর ঘরের ভেতর ও উঠানের মধ্যে মাটি খুড়ে অধিকাংশ মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে স্বরসতী রাণী পালিয়ে যায়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান- উদ্ধারকৃত জাওয়া হতে আরও প্রায় ৩০০-৪০০ লিটার মদ তৈরি হতে পারতো।

এ বিষয়ে ইউএনও হাসান মারুফ জানান- পলাতক ব্যাক্তিসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ।

আরও পড়ুন: সচিবকে সতর্ক করলেন সেতুমন্ত্রী

এছাড়াও একইদিনে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্টের পৃথক অভিযানে পৌরসভার রেল স্টেশন এলাকা হতে চকপাড়া এলাকার সুবল চন্দ্রের পুত্র মানিক চন্দ্র দে (২৫) কে হিরোইন সেবনের অপরাধে, বীরপুর গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র মোঃ মজিবর(২৫) ও কুমরি গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র মোঃ ফারুক মিয়া (৪১) কে গাজা সেবনের অপরাধে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা