সারাদেশ

চাচার হাতে ভাতিজা খুন

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন চাচার হাতে নাঈম (৫) নামের এক ভাতিজা খুন হয়েছে। এ ঘটনায় নাঈমের চাচা আব্দুল বারেক (৩৫) কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

শনিবার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেবস্তান গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা বারেক ছিলেন মানসিক ভারসাম্যহীন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে এগারোটার দিকে চাচা বারেক ও ভাতিজা নাঈম একসাথে খেতে বসেছিল। খাওয়ার মাঝেই তার চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। খুন করার পর ভাতিজার লাশ নিয়ে ঘুরতে থাকে বাড়ির আঙিনায়। এসময় বিষয়টি নিহত নাঈমের বড় ভাই দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তখন এলাকাবাসী ছুটে এসে নাঈমকে চাচার হাত থেকে উদ্ধার করে। পরে চাচা বারেককে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও চাচাকে আটক করে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা