চাটখিল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
সারাদেশ
চাটখিল

উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাকির হোসেন জাহাঙ্গীর (৫৫)।

আরও পড়ুন : সহযাত্রী খেলাঘর আসরের ২১ বছর পূর্তি উদযাপন

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকনের হাতে এ পদত্যাগ পত্র জমা দেন।

বিশেষ কারণ বশত তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়বক বরাবর একটি পদত্যাগ জমা দিয়েছেন।

আরও পড়ুন : যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীরের পদত্যাগেরর ঘটনায় চাটখিল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মিসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন জানান, পদত্যাগ পত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি। পদত্যাগ পত্র হাতে পেলে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।

আরও পড়ুন : ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন

প্রসঙ্গত, ২০১১ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর থেকে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা