কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধার
সারাদেশ
সিনেমেটিক কায়দায় মাদক পরিবহন

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে ডিবি পুলিশের তথ্য অনুযায়ী মাদক দ্রব্য উদ্ধার অভিযানে নাগেশ্বরী থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে তরুণের মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার নাগেশ্বরী থানার উত্তর তেলিপাড়া থেকে গাঁজা ও ট্রলিটি উদ্ধার করে। ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার উত্তর কাশিপুর তেলিটারী মোড় এলাকা থেকে শ্যালো মেশিন চালিত ট্রলির বডিতে বিশেষ কায়দায় ফিটিং করে রাখা ছিলো মাদকের বড় চালানটি। গোপন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য টিম ডিবি উক্ত ট্রলির বডির পার্টস খুলে বিশেষ কায়দায় লুকানো মোট ৮ টি লাল পলিথিনের প্যাকেটে ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ শ্যালো মেশিনটি জব্দ করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও উক্ত অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি সিনেমেটিক কায়দায় চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু আমরা অত্যান্ত সুকৌশলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উক্ত পরিকল্পনা নষ্ট করে দিতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন : উলিপুরে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে দ্রুতই এই বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা