অগ্নিকাণ্ডে ৫৩টি কক্ষ পুড়ে ছাই
সারাদেশ

ভালুকায় অগ্নিকাণ্ডে ৫৩টি কক্ষ পুড়ে ছাই

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে দুটি বাড়ির ৫৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ, দগ্ধ ৫

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সকালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রথমে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার আইয়ুব আলী পিন্টুর বাড়িতে আগুন লাগে। পরে আগুন সাবেক ইউপি মেম্বার আব্দুর রাশিদ ঢালীর বাড়িতে ছড়িয়ে যায়।

আরও পড়ুন : ঠাকুরগাঁও রুহিয়া আজাদ মেলার উদ্বোধন

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই অগ্নিকাণ্ডে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কর্মরত নিম্ন আয়ের ভাড়াটিয়া শ্রমিকদের তালাবদ্ধ কক্ষে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।

বাড়ির মালিক আইয়ুব আলী পিন্টু জানান, আগুনে তাদের দুই বাড়ির ৫৩টি কক্ষ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : বাবা-মাকে মারধর, মেয়েকে ধর্ষণের অভিযোগ

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা