ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুর পৌরসভা হবে রোল মডেল
সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুর পৌরসভা হবে রোল মডেল

শফিক স্বপন, মাদারীপুর : ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাদারীপুর পৌরসভা হবে বাংলাদেশের রোল মডেল। সোমবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ কথা বলেন।

আরও পড়ুন : বোয়ালমারীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাফিজুর রহমান

তিনি আরও বলেন, ডেঙ্গু যাকে ধরে সেই বোঝে এর ভয়াবহতা কি। তাই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজে ও প্রতিবেশীকে সচেতন করি। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, এডিস মশা ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।

মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম (বার),পিপিএম।

আরও পড়ুন : মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন

মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সাইদুল বাশার টফি, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রাজিব মাহমুদ কাওসার, মাদারীপুর জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য মো: নাঈম খান প্রমুখ।

পরে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর চ্যাম্পিয়ন

অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক, স্কাউট,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা