প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম-বিয়ে, হাতুড়ি পেটায় মৃত্যু
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম-বিয়ে, হাতুড়ি পেটায় মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম করে বিয়ে করায় আজম মাতুব্বর (৩২) নামে এক যুবককে হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু রেল জাদুঘর নজর কাড়ছে দর্শনার্থীদের

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পল্লীবিদ্যূতের সামনে তাকে হাতুড়ি পেটা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজম মাদারীপুর সদর হাসপাতালে মারা গেছে। নিহত আজম উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ার ভাঙ্গা এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে যায়, ১০ বছর পূর্বে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া সোনাপুকুর পাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে ওবাইদুল হাওলাদারের(৩৮) সাথে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গার কালাম ঢালীর মেয়ে লিমা আক্তারের (৩০) বিয়ে হয়। এর ৫ বছর পর সৌদি আরব চলে যায় ওবাইদুল।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

এরইমধ্যে তাদের দুই কন্যা সন্তান হয়। পরে তার স্ত্রী লিমার সাথে মোবাইল মেকার আজমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর প্রেম করার পর স্বামী তালাক দিয়ে সন্তান রেখে আজমের সাথে পালিয়ে বিয়ে করে লিমা।

এরই জের ধরে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ মসজিদের সামনে আসলে আজমের উপর হামলা চালায় ওবাইদুলসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। এসময় তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহযোগিতায় পরে আজমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আজম মারা যায়।

আরও পড়ুন : সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত, আটক ২

আজমের স্ত্রী লিমা আক্তার জানান, এর আগে আমাকে তারা ঘরে আটকে রেখে পিটিয়ে সারা শরীরে জখম করেছিল। এখন আমার স্বামীকে পিটিয়ে আহত করে। পিটানোর কারনে শুক্রবার সে মারা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার চৌধুরী বলেন, মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা