সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর প্রস্তাব

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজের ঢালে মোঃ জালাল শেখের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শরীফ (৪৫)। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বোয়ালমারী ফায়ার সার্ভিস এবং থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে বোয়ালমারী আসছিলেন মো. শরীফ। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ব্রিজের ঢালে জনৈক মোঃ জালাল শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বোয়ালমারী হতে ফরিদপুর গামী বিলাশ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. শরীফ ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত অজ্ঞাত মোটরসাইকেল আরোহীকে সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির ড্রাইভার এবং হেলপার দুজনই পলাতক।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা