গাইবান্ধায় রাত জেগে কবরস্থান পাহারা
সারাদেশ

গাইবান্ধায় রাত জেগে কবরস্থান পাহারা

শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে নিহত পরিবারগুলোর মাঝে লাশ চুরির আতঙ্ক কাটেনি। রাতে কবরের লাশ চুরি হতে পারে আশস্কা থেকে কবরের পাশে বসানো হয়েছে পলিথিনে ছাউনি দিয়ে খাট বা চকি।

আরও পড়ুন: আমরা চাই সবাই নির্বাচনে আসুক

রাতভর জ্বালিয়ে রাখা হচ্ছে বিদ্যুৎ বা হ্যারিকেনের আলো। রাত জেগে পালাক্রমে দেয়া হচ্ছে কবর পাহারা। আমাদের সমাজে একটি কুসংস্কার বিদ্যমান রয়েছে, বজ্রপাতে নিহতের শরীরের হাড় কবিরাজি চিকিৎসার কাজে (ঝার ফুকের ক্ষেত্রে) খুবই কার্যকরী। যার কোন বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও হাটে বাজারে রঙ্গে ঢঙ্গে ফকির নামে কিছু লোক বিভিন্ন হাড় ব্যবহার করে। তারা এর বিভিন্ন উপকারী দিক তুলে ধরে জনগণকে আকৃষ্ট করে। এ ধরণের কবিরাজ ও ফকিররা এসব লাশ গভীর রাতে কবর থেকে চুরি করে থাকে। তাই বজ্রপাত নিহতদের লাশ চুরি ঠেকাতে কবর দেয়ার পর থেকেই পাহারা বসিয়েছে পরিবারগুলো। ইতিমধ্যেই ইদিলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাতলা গ্রামের বজ্রপাতে নিহত আব্দুল জলিল (৬০) এর লাশ রাতে চুরির চেষ্টা করা হয়ে ছিলো এমন গল্প কাহিনি এলাকাবাসীর মুখে মুখে।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর প্রস্তাব

এ ঘটনার এর পর থেকেই জোরদার করা হয়েছে পাহারা। কবে শেষ হবে এ পাহারা এমন প্রশ্নের জবাবে এলাকাবাসী বলেন, বজ্রপাতে নিহতের লাশ চুরি হতে পারে এমন আশস্কা থেকেই একজন ছাড়া বাকী চার জনের দাফন কবরস্থানে না দিয়ে কবর দেয়া হয়েছে বাড়ির উঠানে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর বিকালে বজ্রপাত নিহত হয় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ও ধাপেরহাট ইউনিয়নের কৃষকসহ ইট ভাটার ৪ শ্রমিক তার মধ্যে ২ জন ছিল ছাত্র।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা