সারাদেশ

এক ট্রলারে মিললো ১১৭ মণ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ১১৭ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ২ জনের

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

ট্রলারের মালিক কামাল কোম্পানি বলেন, আমরা ২২জন জেলে ভোলার দৌলতখান থেকে মাছ ধরতে যাই। ৫ দিনে এতো মাছ ধরতে পেরে আনন্দিত। আল্লাহ আমাদের ভালো মাছ দিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে।

আরও পড়ুন: ডিআইজি মিজানকে বরখাস্ত

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, এফবি রায়হান-১ বোটের মালিকের বাড়ি ভোলায়। তিনি ফোনে মাছ পাওয়ার কথা জানালে আমরা চেয়ারম্যান ঘাটে আসতে বলি। ১১৭ মণ ইলিশ মাছ ১২ হাজার ৪৪৪ টাকা করে নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতার হোসাইন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর গভীর সমুদ্রে যাওয়া ফিশিং বোট ফিরতে শুরু করেছে। বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা