সারাদেশ

গাছে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যার দিক সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে পুলিশ ও নিহতের পরিবার তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক অসুস্থ থাকায় মানসিক ভাবে চিন্তিত ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা