গোবিন্দগঞ্জ গাইবান্ধার শ্রেষ্ঠ থানা নির্বাচিত
সারাদেশ

গোবিন্দগঞ্জ গাইবান্ধার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পুলিশ লাইন্সে এক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম উপস্থিত থেকে অভিবাদন গ্রহন করেন।

আরও পড়ুন : ফুটবলার রেহানা পারভিনের সাথে মতবিনিময় সভা

প্যারেডে অংশগ্রহনকারী প্রত্যেকে সুনিপুন কুঁচকাওয়াজ প্রদর্শন করায় পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম'র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার

সভায় মাননীয় পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আজকের কল্যাণ সভায় সেপ্টেম্বর/২০২২ সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬ জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সেপ্টেম্বর/২০২২ সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন অপূর্ব কুমার মহন্ত। ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ পুরস্কার হিসেবে সঞ্জয় কুমার সাহা,(গোবিন্দগঞ্জ থানা)কে রেঞ্জ ডিআইজি রংপুর এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই(নি:) মোঃ মাসুদ রানা সন্মাননা স্মারক প্রদান করেন।

আরও পড়ুন : ভোলায় বিএনপি নেতাদের পোস্টার কাণ্ড

এছাড়া গত মাসে ৭ জন পুলিশ সদস্য এবং একজন সিভিল স্টাফ অবসরগ্রহণ করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

মাসিক কল্যাণ সভা শেষে জেলা পুলিশ অফিস কনফারেন্স রুমে আগস্ট মাসে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ নিয়ে একটি অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা