ছবি-সংগৃহীত
সারাদেশ

কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জ জেলা কারাগারে তারেক বাইন (৬০) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয় তাকে।

আরও পড়ুন: আরও ২ কর্মকর্তা অবসরে

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক বাইন ভারতের পশ্চিম বিহার সোনার গ্রামের মরন বাইনের ছেলে।

জানা গেছে, শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ২০২১ সালের ৯ জুলাই তাকে শরীয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

আরও পড়ুন: ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক বলেন, তারেক বাইন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল রাতে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

জেল সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা