সারাদেশ

স্বাস্থ্যবিধি না মেনে বিএনপি কার্যালয়ে যুবদলের শত শত নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় যুবদলের এক যুগেরও বেশি সময়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে এজন্য পদপ্রত্যাশীদের মাঝে শনিবার (২৫ জুলাই) ও রোববার (২৬ জুলাই) ফরম বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পদপ্রত্যাশী নেতারা ফরম জমা দেবেন।

তবে করোনা দুর্যোগের মধ্যে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় ঝুঁকিতে পড়েছে যুবদল নেতাকর্মীদের স্বাস্থ্য। রোববার ফরম বিতরণের শেষদিন সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শত শত নেতকর্মী বিভিন্ন উপজেলা থেকে ফরম সংগ্রহ করতে এসেছেন। তাদের অনেকের মুখে মাস্ক নেই, কারো হাতে নেই গ্লাবসও।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বেশি দেওয়া হলে এমন ঝুঁকির মধ্যে তাদের পড়তে হতো না।

যুবদল সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে যশোরের আট উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদী এসব কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ২০০৫ সালে। সেই হিসেবে প্রায় ১৪ বছর ধরে আট উপজেলা ও পৌর যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ। সংগত কারণেই যুবদলের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। তবে এরই মধ্যে বাঘারপাড়া উপজেলা ও পৌর শাখা এবং অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে বিতর্ক থাকায় সেখানেও যুবদলের কার্যক্রমে গতি আসেনি। এমন পরিস্থিতিতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হবে। এজন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দলীয় কার্যালয় থেকে প্রতিটি ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম-আহ্বায়ক পদের জন্য ফরম বিতরণ করা হয়েছে। এসব ফরম সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন কমিটির মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন বেগবান হবে।

এম তমাল আহমেদ বলেন, ‘আমরা পদপ্রত্যাশী নেতাদের স্বাস্থ্যবিধি মেনেই ফরম সংগ্রহ করতে নির্দেশ দিয়েছি। করোনার বিষয়টি মাথায় রেখেই সীমিত পরিসরে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা