সারাদেশ

করোনায় মৃতদের সৎকার করছে উই কেয়ার 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: করোনা ভাইরাসের প্রার্দুভাবে মৃত্যুর ঘটনায় সৎকার করার জন্য লোকবল পাওয়া যাচ্ছিল না। এখন ফরিদপুর জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দায়িত্ব নিয়ে মৃতের সৎকার করে যাচ্ছেন। বিশেষ করে যাদের লোকবল কম অথবা অন্য জেলা থেকে করোনা ভাইরাসের চিকিৎসা নিতে ফরিদপুরে এসে মারা যাচ্ছেন তাদেরই সাহায্য সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার’।

যখনই কেউ হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে বা করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যাচ্ছেন এবং লোকবল পাওয়া যাচ্ছে না, তখনই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা খবর পাঠান উই কেয়ারের কর্মীদের।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান মাদারীপুর জেলার বাহাদুরপুর গ্রামের মন্টু কুমার ভক্ত (৫০)। তার দুটি শিশু সন্তান রয়েছে, মেয়ে তীথি ভক্ত (৭) ও ছেলে অনিক ভক্ত (৯)। মন্টু কুমারের ফরিদপুরের আত্মীয় বিপ্লব কির্তনীয়া মৃতের সৎকার বিষয়ে জানান ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজাকে।

শনিবার (২৫ জুলাই) সকালে মাসুম রেজাই খবর দেন স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ারের সমন্বয়ক সঞ্জয় সাহাকে। উই কেয়ারের কর্মী পরিতোষ সরকার, সঞ্জয় সাহা, সুবির সাহা, বচ্চন অধিকারী, সমীর দাস ফরিদপুর অম্বিকাপুর মহাশ্মশানে গিয়ে মৃতের সৎকার সম্পন্ন করেন।

উই কেয়ারের সমন্বয়ক সঞ্জয় সাহা বলেন, ‘আমরা উই কেয়ার এ পর্যন্ত সনাতন ধর্মের মৃত নয়জনের সৎকার করেছি। সৎকার কাজে প্রয়োজনীয় সরঞ্জামও আমরা সংগ্রহ করে সাহায্য করছি। করোনার কারণে লোকবল কম পাওয়া যাচ্ছে বলেই আমরা উই কেয়ার এগিয়ে এসেছি। দিন-রাত এ কাজে আমাদের সার্বক্ষণিক সাহায্য করছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা